জয়কে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ এমপি

তানভীর আহমেদ, লন্ডন
২৯ এপ্রিল ২০১৬, ০৯:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১২:৪০

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে পোর্টক্যালিস হাউসে অ্যান মেইন এমপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুগ্ম সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ। ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ দলের এমপি অ্যান মেইন ও লেবার দলীয় এমপি স্টিভ রিড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় দ্রুত উন্নয়নশীল দেশ উল্লেখ করে অ্যান মেইন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে যদি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা না যায়।
বুধবার ব্রিটিশ পার্লামেন্টে পোর্টক্যালিস হাউসে অ্যান মেইন এমপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুগ্ম সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ। স্মারকলিপিতে বলা হয়েছে, শফিক রেহমান ও বিএনপি-জামায়াত জোট চক্রান্ত করে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করেছে যার সঙ্গে লন্ডনের যোগসূত্র রয়েছে। একই দিন হাউজ অব কমন্সের এমপি স্টিভ রিড সাম্প্রতিক সময়ে তার বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশে শিক্ষা খাতে সরকারের বিনিয়োগের প্রশংসা করেন এবং তথ্যপ্রযুক্তি খাতে অভূতপূর্ব উন্নয়নের কারণে এই খাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন। তবে তিনি বলেন, বাংলাদেশে ধারাবাহিক হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শীর্ষ রাজনীতিবিদের হত্যা প্রচেষ্টা যেমন রাজনৈতিক দলগুলোর সম্পর্কে অবনতি ঘটাবে তেমনি বিনিয়োগকারীদেরও আগ্রহ নষ্ট করবে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম