পরিবেশ ও সম্পদ বিনাশী উন্নয়ন বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৬, ১৫:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৫:৩২

প্রতীকী ছবি হাওড় অঞ্চলে পরিবেশ ও সম্পদ বিনাশী উন্নয়ন বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েস ও হাওড় অঞ্চলের বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
তাদের দাবি, দুর্নীতি ও গাফিলতির মাধ্যমে তৈরি বাঁধ ভেঙে হাওড়বাসী আজ নিঃস্ব। তাই হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
মানববন্ধন থেকে সংগঠনগুলো ১২ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে- বন্যাকবলিত হাওড় অঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করা, অবিলম্বে প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা, পরবর্তী ফসল ঘরে না ওঠা পর্যন্ত ভিজিএফ কর্মসূচির অধীনে খাদ্য নিরাপত্তা প্রদান করা, আগামী মৌসুমে চাষাবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কৃষি উপকরণ সরবরাহ করা, হাওড় ও তদসংশ্লিষ্ট নদী, খাল, বিল, জলাশয়ের ভরাট অংশের পুনর্খনন ও এদের ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব নীতি গ্রহণ করা উল্লেখযোগ্য।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে বিব্রত করলেন সাবেক ছাত্রলীগ নেতা

মানববন্ধনে বক্তারা বলেন, গত সপ্তাহে বাঁধ ভেঙে হঠ্যাৎ আগাম বন্যার কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জসহ হাওড় অঞ্চলের ৭ জেলায় ইরি-বোরো ফসল তলিয়ে গেছে। এ অঞ্চলের পুরোটাই আজ পানির নিচে। অথচ আমাদের দেশের মোট উৎপাদিত ধানের এক পঞ্চমাংশই আসে হাওড় অঞ্চল থেকে। সমগ্র বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত এই হাওড় অঞ্চল।

মানববন্ধনে বাপা, গ্রিন ভয়েস, হাওড় অঞ্চলবাসী, আইনের পাঠশালা, ভাটিবাংলা সংস্কৃতি পরিষদ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআইএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম