বাংলাদেশ সীমান্তে ‘লেজার ওয়াল’ বসাবে ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ০১:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:১৬


পাক-ভারত সীমান্তে লেজার ওয়াল, ভারত- বাংলাদেশ সীমান্তেও বসবে এমন ওয়াল বাংলাদেশ সীমান্তের দীর্ঘ ৩০-৪০ কিলোমিটার এলাকা জুড়ে লেজার ওয়াল বসাবে ভারত। পাইলট প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্তে এই লেজার ওয়াল বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি গুজরাটের পাকিস্তান-ভারত সীমান্তেও লেজার সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী একমাসের মধ্যে লেজার বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র।
এর আগে,পাঞ্জাবের পাক-ভারত সীমান্ত বরাবর ১২টি জায়গায় লেজারের বেড়া বসায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে লেজার ওয়াল কাজ করছে। সীমান্তে অবৈধ গতিবিধি টের পেলেই সেন্সর সঙ্কেত পাঠিয়ে দিচ্ছে কম্যান্ড সিস্টেমে। সঙ্গে সঙ্গে সেই এলাকা বিএসএফের নজরে চলে আসছে। লেজার ওয়ালের এই সাফল্য দেখেই সংবেদনশীল সীমান্ত এলাকায় লেজার ব্যবহার বৃদ্ধির সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানায় বিএসএফের শীর্ষ কর্মকর্তারা।
জানা গেছে, দুইবছর আগেই সীমান্তে লেজার ওয়াল তৈরি করার প্রস্তাব দিয়েছিল বিএসএফ। কাজ শুরু হলেও এগোচ্ছিল ঢিমে তালে। কিন্তু পাঠানকোটে জঙ্গি হামলার পর নড়চড়ে বসে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্তের যেসব পাহাড়ি এলাকায় বিপজ্জনক ঢাল রয়েছে, সেসব এলাকা আগে লেজারের মাধ্যমে সুরক্ষিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীই লেজার ওয়ালের দেখভাল করছে। পাঞ্জাব সীমান্তের ৮টি এলাকায় লেজার ওয়াল ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আরও ৪টি জায়গায় পরিকাঠামো তৈরি সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেসব লেজার ওয়াল চালু করা হবে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এমও/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম