খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের কাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ০৯:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৯:১৩

রেল লাইন

খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। রূপসা সেতুর অদূরে রেলসেতু নির্মাণের প্রকল্প এলাকায় চলছে মাটি পরীক্ষার কাজ। শিগগিরই ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান এই রেললাইন নির্মাণ কাজ শুরু করবে।

রূপসা রেলসেতু নির্মাণ কাজের সাব-কন্ট্রাক্টর গৃহায়ন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইদুর রহমান জানান, ১৪ এপ্রিল থেকে মাটি পরীক্ষার কাজ শুরু হয়। রেলসেতু নির্মাণের জন্য রূপসা নদী এবং নদীর দুই পাড়ের ১৪৪টি স্থানের মাটি পরীক্ষা করা হবে। ইতোমধ্যে ৮টি স্থানে এ কাজ শেষ হয়েছে। আরও ৮টি স্থানে বোরিংয়ের কাজ চলছে। দেড় মাসের মধ্যে মাটি পরীক্ষার কাজ শেষ করার কথা রয়েছে।

প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, খুলনা-মংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের জন্য ইতোমধ্যে রূপসা নদীতে রেলসেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্ব মাটি পরীক্ষার কাজ শুরু করেছে। এরপর পাইলিংয়ের কাজ শুরু হবে।

আরও পড়ুন: খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের কাজ শুরু উল্টো পথে গাড়ি: প্রভাবশালীদের কাছে অসহায় পুলিশ

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, প্রকল্পের অধীনে লুপ লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ কিলোমিটার। এর মধ্যে ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ হবে। রূপসা সেতুর দেড় কিলোমিটার দূরে যুক্ত হবে ৫ দশমিক ১৩ কিলোমিটার রেল সেতু। এছাড়া ২১টি ছোটখাট সেতু ও ১১০টি কালভার্ট নির্মিত হবে। ফুলতলা থেকে মংলা পর্যন্ত ৮টি স্টেশন হবে। এগুলো হলো ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদ নগর, কাটাখালী, চুলকাঠি, ভাগা, দিগরাজ ও মংলা।

আরও পড়ুন: মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্তে অগ্রগতি

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ২১ শতাংশ। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ও ভারত সরকারের আর্থিক সহায়তায় এই রেলপথটি নির্মাণ করা হবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম