ঝালকাঠিতে ফজলুল হকের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৭:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:০৯

শের-ই-বাংলা এ কে ফজলুল হক শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নামে ঝালকাঠিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি। পাশাপাশি ধানসিঁড়ি নদী রক্ষার দাবিও জানান তারা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক সমিতি আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কবি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীকে খননের মাধ্যমে জীবিত করে কবির স্মৃতি রক্ষা করতে হবে। ধানসিঁড়ি নদী এখন মৃতপ্রায়। তাই এই নদীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে শের-ই-বাংলা এ কে ফজলুল হককে সারাজীবন স্মরণে রাখতে, তাঁর জন্মস্থান সাতুরিয়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
শের-ই-বাংলার অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নামে একটি বিশ্ববিদ্যালয় অবশ্যই স্থাপন করতে হবে। তবেই ভবিষ্যৎ প্রজন্ম বাংলায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাকে মনে রাখবে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাবুল, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়তে পারেন: রিজার্ভ চুরির বেশিরভাগ অর্থই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী

/এসআইএস/এমএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম