গণতন্ত্র সেখানেই বিকশিত হয় যেখানে গণমাধ্যম স্বাধীন: বার্নিকাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৭:২৭আপডেট : ০২ মে ২০১৬, ১৭:৩৯

মার্শা বার্নিকাট বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘গণতন্ত্র কেবল সেখানেই বিকশিত হতে পারে যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। সাংবাদিকরা যেমন আমাদের গণতন্ত্রকে রক্ষা করে, তেমন আমাদেরও উচিত তাদের রক্ষা করা।’
সোমবার দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এসময় জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত এই দিবসটি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘যে সাংবাদিকরা স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কারাভোগ করছেন, লাঞ্ছিত হচ্ছেন, বিপদে রয়েছেন এবং প্রাণ হারিয়েছেন, দিবসটি উপলক্ষে আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি।’
গণতন্ত্র বিরোধীরা সাংবাদিকদের টার্গেটে পরিণত করছেন উল্লেখ করে বলা হয়, ‘সাংবাদিকরা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন এবং সুশাসন নিশ্চিত করতে সাহায্য করেন। আর এই ভূমিকার জন্য প্রায়ই অন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হন তারা।

বিবৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলায়, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর’ -কবি এমন দেশের স্বপ্ন দেখেছিলেন।

বার্নিকাট বলেন, আমি বিশ্বাস করি- কবি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে সব ধরনের লেখক, চিন্তাবিদ ও সাংবাদিকরা তাদের যেকোনও সত্য কোনও প্রকার প্রতিহিংসার ভয় ছাড়াই সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন। আমরা সবাই এই স্বপ্নের প্রতি সম্মান জানাই।

/এনএস/ এএইচ/

অার খবর পড়ুন-

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম