‘নিজেদের দুর্নীতি ঢাকতে অন্যকে অপবাদ দেবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৮:৪৭আপডেট : ০২ মে ২০১৬, ১৮:৫২





হাছান মাহমুদ

বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজের ও তার ছেলের এবং দলের দুর্নীতি ঢাকতে জাতির সঙ্গে মশকরা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিভিন্ন নামে গুপ্তহত্যা, খুন ও অপকর্মের প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি এতিমের টাকা চুরির জন্য তার (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলা চলছে। তাই খালেদাকে বলবো কথা-বার্তা সাবধানে বলতে। নিজেদের দুর্নীতি ঢাকতে অন্যকে অপবাদ দেবেন না।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘যখন দেশে কোনও হত্যাকাণ্ড ঘটে তখন অন্য দেশ বিবৃতি দিলে খালেদা জিয়াও বিবৃতি দেন। তখন খালেদা জিয়া বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমি বলি, পেট্রোলবোমা বাহিনীর নেত্রী (খালেদা) হরর মুভির নায়িকাকেও হার মানিয়ে দেশের সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা মেরেছেন।’
খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক নম্বর হুমকি উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদার নেতৃত্বে পেট্রোলবোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মানুষকে আগুনে ঝলসানো হয়েছে। হাজার কোটি টাকার সম্পত্তিকে ধ্বংস করা হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে ও পবিত্র কোরআন শরিফ পোড়ানো হয়েছে। সুতরাং তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য ব্যক্তি হিসেবে এক নম্বর হুমকি।’
এ সময় দেশের জিডিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর উচ্চ জিডিপি অর্জনকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে আমরা এ বছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।’
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার সৌরভ হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।

আরও পড়ুন-

রিজার্ভ চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি মঙ্গলবার



/এসআইএস/এফএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম