জঙ্গিবাদ মোকাবিলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন: সংস্কৃতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ০১:৩০আপডেট : ০৩ মে ২০১৬, ০১:৪৬

জঙ্গিবাদ মোকাবিলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন: সংস্কৃতিমন্ত্রী
জঙ্গিবাদ মোকাবেলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একটি জঙ্গিবাদী গোষ্ঠী দেশের সামাজিক সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মী, লেখক, প্রকাশক হত্যা করছে। দেশে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আসাদুজ্জামান নূর। আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দলের ২০তম জাতীয় কাউন্সিল।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এ শক্তিকে (জঙ্গি) মাথা চাড়া দেওয়ার সুযোগ বাংলাদেশ দেবে না। এ লড়াইয়ে প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। কিন্তু চর্চার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সাংস্কৃতিক চর্চায় সরকারি কতগুলো প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সমাজের বিভিন্ন পেশার মানুষকে সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, দলের ইতিহাস, অর্জন, সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে আগামী সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থতি ছিলেন- চয়ন ইসলাম, লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কাজী রোজী, আসলাম সানী, চলচ্চিত্র অভিনেতা ফারুক, মনোরঞ্জন ঘোষাল ও এস এম মহসিনসহ প্রমুখ।

আরও পড়তে পারেন:  জঙ্গিবাদ মোকাবিলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন: সংস্কৃতিমন্ত্রী ১২ বছরের মধ্যে সবচেয়ে কম স্বাধীনতায় বিশ্ব গণমাধ্যম

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের