বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ২৩:৫১আপডেট : ০৪ মে ২০১৬, ২৩:৫৮

. বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (০৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চারটি চুক্তির মধ্যে রয়েছে বাণিজ্য, সামরিক, ঋণ সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন।
এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের  প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, চরমপন্থা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা করতে দুই দেশের মতৈক্য হয়েছে। চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশলে দুই দেশের ব্যাপক মিল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী এক সঙ্গে কাজ করতে একমতও হয়েছেন।
সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। কুয়েতের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী খালেদ সুলাইমান আল জারাল্লাহ তার দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

চারটি চুক্তির মধ্যে রয়েছে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লেবুখালী সেতু নির্মাণে ঋণের বিষয়টি। চার লেইনের এই সেতু নির্মাণ হলে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাওয়া অনেক সহজ হবে। এই চুক্তির আওতায় লেবুখালীতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে দেড় কোটি দিনার (৫ কোটি ডলার) ঋণ দেবে কুয়েত সরকার। 

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এবং কুয়েতের পক্ষে কুয়েত ফান্ডের মহাপরিচালক আবদুল ওয়াহাব আল-বদর ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

এটি লেবুখালী সেতু নির্মাণে দ্বিতীয় ঋণচুক্তি। এই প্রকল্পে ১ কোটি ৪০ লাখ দিনার (৪ কোটি ৮০  লাখ ডলার) ঋণ পেতে ২০১২ সালে কুয়েতের সঙ্গে প্রথম চুক্তি হয়েছিল।

বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কুয়েতের পক্ষে সই করেন দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী বদর হামাদ আল-ইসা।

দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা ইস্যুর বিষয়টি সহজ করতে চুক্তি সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান ও কুয়েতের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী খালেদ সুলাইমান আল জারাল্লাহ।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশ সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার (৩ মে) বাংলাদেশে এসে পৌঁছান কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।

/পিএইচসি/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম