বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগ ভেঙে দিতে হবে: নিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৫:১১আপডেট : ০৫ মে ২০১৬, ১৬:০০

নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল জানিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বা আল কায়েদার পক্ষ থেকে দায় স্বীকারের বিষয়টি তারা জানেন। বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের যোগাযোগ আছে বলেও তারা মনে করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যোগাযোগ ভেঙে দিতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার দুপুরে নিশা এ কথা বলেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, বাংলাদেশে আইএস বা আল কায়েদার কোনও অস্তিত্ব নেই। সাম্প্রতিক সব নাশকতার জন্যই দেশীয় জঙ্গিরা দায়ী।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শুরু করেন নিশা দেশাই। বেলা পৌনে ১টা পর্যন্ত বৈঠক করেন তারা। এ সময় নিশার সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটসহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের নিশা বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে বাংলাদেশে ঘাঁটি গাড়তে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র সাহায্য করতে চায়।
তিনি বলেন, ‘জুলহাজ মান্নানের হত্যাকাণ্ডে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি মার্কিন সরকারের কর্মচারী ছিলেন। এরকম আরও অনেক সাহসী বাংলাদেশি যারা বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে এগিয়ে নিতে চেয়েছিলেন, তাদের মৃত্যুতেও আমরা মর্মাহত। বাংলাদেশ সরকার এই ঘটনায় যে তদন্ত শুরু করেছে, আমরা তার শেষ দেখার অপেক্ষায় আছি।’
নিশা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পরামর্শেই তিনি বাংলাদেশে এসেছেন। শেখ হাসিনার সঙ্গেও কেরির আলোচনা হয়েছে। ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন বলেও জানান নিশা।

নিশাসহ মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তার বন্দোবস্ত নিয়েও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: সংসদকে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়া অবৈধ: হাইকোর্ট

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের জানিয়েছি বাংলাদেশে আইএস বা আল কায়েদার উপস্থিতি নেই। এখানে যেসব জঙ্গি হামলা হয়েছে সেগুলোর সঙ্গে দেশীয় জঙ্গিরা জড়িত। এর শুরু শিবির থেকে। পরে হুজি, জেএমবি, আনসারুল্লাহ, আনসার আল ইসলামসহ বিভিন্ন ব্যানারে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে। মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে ও উন্নয়নে বাধা দিতেই তারা এসব করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বেশিরভাগ হামলাই চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘যু্ক্তরাষ্ট্র জুলহাজ হত্যার তদন্তসহ সন্ত্রাস দমনে সাহায্য করতে চেয়েছে। আমরা বলেছি, প্রয়োজন হলে সাহায্য চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়ে নিশা দেশাইয়ের আলোচনা হয়েছে। আমরা কোন ধরনের সাহায্য চাই তা তাদের বলেছি।’

বাংলাদেশের ব্লগারদের অনেকেই ধর্মানুভূতিতে আঘাত দিয়ে লেখেন বলে নিশাকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের লেখা বাংলাদেশের সংবিধান পরিপন্থী বলেও জানান তিনি। নিশা বিষয়টি স্বীকার করেই সন্ত্রাস নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

/জেইউ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম