ওয়াক আউট করলো জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ২১:২৮আপডেট : ০৫ মে ২০১৬, ২১:৩৫

জাতীয় পার্টির দলীয় পতাকা ও লোগো বিচারপতিদের বেতন ভাতা বাড়ানো সম্পর্কিত বিল সংসদে উত্থাপনের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াক আউট করেছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে বিকাল ৫টা ৪০ মিনিটে তারা সংসদ থেকে ওয়াক আউট করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিচারপতিদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল উত্থাপনের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানালে জাতীয় পার্টির সদস্যরা তার প্রতিবাদ জানান। এ সময়ে জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলু ফ্লোর চাইলে স্পিকার বিলটি উত্থাপনের পর তাকে ফ্লোর দেওয়ার কথা বলেন।
অারও পড়তে পারেন: রবিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত
বিল উত্থাপনের পর জাতীয় পার্টির নেতা জিয়া উদ্দিন আহমেদ বাবলু বিলের বিরোধীতা করে সংসদে বক্তব্য দেন। বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রসঙ্গে টেনে তিনি বিলটি উত্থাপন না করার দাবি জানান। পরে আইনমন্ত্রী ওই সংসদের বক্তব্য খণ্ডন করে বিলটি উত্থাপন করলে জাতীয় পার্টির সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেন। এ সময় জাতীয় পার্টির সদস্যদের সঙ্গে  পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক, শ্রম কর্মসংস্থানমন্ত্রী মুজিবুল হক এবং স্থানীয় সরকার ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বিলটি উত্থাপন হওয়ার পর তারা আবার সংসদ অধিবেশনে যোগ দেন।
অারও পড়তে পারেন: চূড়ান্ত বিচারে নিজামীর ফাঁসির রায় বহাল
বিল উত্থাপনের আগে আইনমন্ত্রী বলেন, বিচারপতিরা অবিবেচক হতে পারেন। সংসদ অবিবেচক নয়। যে রায় দিক না কেন আমরা হীনমন্যতার শিকার হবো না, আমরা উদারতা দেখাব।


 বৃহস্পতিবার দেওয়া হাইকোর্টের রায় নিয়ে সংসদে জাতীয় পার্টির ৩ জন সদস্যসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন। বক্তব্যে তারা হাইকোর্টের রায়ের কঠোর সমালোচনা করেন।

/ইএইচএস/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম