অনুমোদনহীন ক্যাম্পাসের সনদ বৈধ নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ২৩:৫৭আপডেট : ০৬ মে ২০১৬, ০০:০৩

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন ক্যাম্পাস থেকে পাওয়া শিক্ষার্থীদের সনদ বৈধ বিবেচিত হবে না। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সনদের কোনও বৈধতা দেওয়া হবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোনও বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা করা হয়নি। তবে বেআইনিভাবে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আদালতের রায় নিয়ে দারুল ইহসান বিশ্ববিদালয়ের ২৯টি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ২টি, ইবাইস ইউনিভার্সিটির ২টি, আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬টি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ১৬টি ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। আদালতের স্থগিতাদেশ থাকায় অবৈধ ক্যাম্পাসগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ২টি আউটার ক্যাম্পাস বন্ধের বিষয়ে আদালতের ‍রায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে এসেছে। 
অারও পড়তে পারেন: রবিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত
ওই সংসদ সদস্যের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দারুল ইহসান উত্তরা বিএনএস সেন্টার ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত নয়। ওই ক্যাম্পাসটি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। বিটিআরসির মাধ্যমে তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। মঞ্জুরি কমিশন থেকে অবৈধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ইএইচএস/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম