সরকার হন্যে হয়ে ‘আইএস’ খুঁজছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৬, ২০:৪৭আপডেট : ০৬ মে ২০১৬, ২০:৪৭

আসাদুজ্জামান খান কামাল সরকার হন্যে হয়ে ‘আইএস’ খুঁজছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দেশে আইএস আছে কি না, তা খুঁজে বের করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপির ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এ স্মরণ সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত নিজামীর রিভিউ মামলা খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রেখেছেন। আইনের সব ধাপ শেষ করেই নিজামীর দণ্ড কার্যকর করা হবে। দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। তাই কেউ যদি যুদ্ধাপরাধীর পক্ষ নেয়, তবে জনগণ তাদের ছাড় দেবে না।
আসাদুজ্জামান বলেন, কোনও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বলা হয় এটি আইএস ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে আইএস খুঁজছে। গোয়েন্দা সংস্থা এখনও তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। দেশে যেসব গুম-খুন, টার্গেট কিলিং হচ্ছে, তার অধিকাংশের রহস্যই উদঘাটিত হয়েছে বলেও মনে করেন তিনি।
বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে আসাদুজ্জামান খান কামাল বলেন, সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত। আজ বা কালের মধ্যে এই দেশবিরোধী সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী অপশক্তি গড়ে ওঠেনি। দেশের স্বাধীনতারবিরোধী এই অপশক্তি অনেক আগে থেকেই আছে। আর এ সন্ত্রাসীরাই পেট্রোল বোমা মেরে, জ্বালাও-পোড়াও চালিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তবে সরকার কাউকেই ছাড় দিচ্ছে না বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।

পিএইচসি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম