শনিবার জাবিতে ক্যারিয়ার র‌্যাগিং

জাবি প্রতিনিধি
০৭ মে ২০১৬, ০০:৫৩আপডেট : ০৭ মে ২০১৬, ০০:৫৫

জাবিতে ক্যারিয়ার র‌্যাগিং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং করপোরেট কালচার সম্পর্কে ধারণা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার র‌্যাগিং-২০১৬। 
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ র‌্যাগিং শুরু হবে। অনুষ্ঠানের আয়োজক ‘ফোরাম অব ইন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড বিজনেস (এফইবি)’। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলা ট্রিবিউন।
শুক্রবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফইবি’র সভাপতি আবু সায়েম রিমন।
তিনি জানান, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন ও সরাসরি এক হাজার জন রেজিস্ট্রেশন করেছেন।এর মধ্যে প্রায় ৪শ’ জন দেশের বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরও ৫ হাজার জন অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে এফইবি’র কার্যকরী সদস্য মুহাম্মদ আল-আমিন গাজী বলেন, অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নেটওয়ার্কস লিমিটেডের হেড অব মার্কেটিং সুলাইমান সোখন, ইউটিউবার ও সিনেফেক্ট এন্টারটেইন্টমেন্ট’র সিইও সালমান মুক্তাদির, ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, স্যামসাং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) এস. এম ইব্রাহিম উল্লাহ প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নিলাঞ্জন কুমার সাহা।
 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন 

এছাড়াও শনিবার দুপুর ১২টা পর্যন্ত রয়েছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আরও মিডিয়া পার্টনার হিসেবে থাকবে, দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও রেডিও নেক্সট ৯৩.২ এফ.এম।

বিস্তারিত জানতে ক্লিক করুন

/এনএস/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম