‘যারা স্বৈরশাসক বলেছে, তারাই এরশাদের গাড়িতে পতাকা দিয়েছে’

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১৭:৩৯আপডেট : ০৭ মে ২০১৬, ১৭:৩৯

মশিউর রহমান রাঙ্গা যে সরকার এরশাদকে স্বৈরশাসক বলেছিল, সেই সরকারই আজ এরশাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। শনিবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাঙ্গা আরও বলেন, ওয়ান ইলেভেনে আমাদের নেতা-কর্মীরা ব্যাপক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। ক্ষমতার বাইরে থাকলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হতো, যা সহ্য করার শক্তি আমাদের নেই। আমরা সুসংগঠিত নয় বিধায় আন্দোলন করতে পারি না।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুসংগঠিত হতে হবে। আমরা যদি ছিটকে পড়ি তাহলে বিএনপি-জামায়াতের মতো আমাদের কোন খোঁজ থাকবে না। আমরা সরকারের সঙ্গে আছি বলেই টিকে আছি। সরকারের সঙ্গে থাকলেও তাদের খারাপ কাজের সমালোচনা আগেও করেছি, এখনও করছি।
পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে শেখ আজহার হোসেনকে সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, মাতুলব হোসেন লিয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

আরও পড়ুন: আঙুলের ছাপ জালিয়াতি করে সিম পুনঃনিবন্ধন

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম