বিমানবন্দর থানার ওসিসহ দুজনকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ০৭:২১আপডেট : ১১ মে ২০১৬, ১০:২১

হাইকোর্ট

আদালতের আদেশ অনুযায়ী এক মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৯ মে আদালতে হাজির হয়ে তাদেরকে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে।

সোনা চোরাচালান মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

একইসঙ্গে আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

প্রসঙ্গত, সাত কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনায় ২০১৪ সালের ২২ আগস্ট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আসামি আলামিনকে গ্রেফতার করা হয়। গত ১৩ এপ্রিল হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। তবে হাইকোর্ট তার জামিন মঞ্জুর না করে এক মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বিমানবন্দর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু এক মাসের মধ্যেও মামলার তদন্ত প্রতিবেদন জমা দেননি তিনি। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম