২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করা হবে: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ০৬:২৬আপডেট : ১৪ মে ২০১৬, ০৯:৫৯

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ থেকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করা হবে।

শুক্রবার পঞ্চগড়ে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সব জায়গায় হাই স্পিড ইন্টারনেট কানেকশন ও অপটিক্যাল ফাইবার ইন্টারনেট দেওয়া হবে। সমগ্র বাংলাদেশে ছাতার মতো কানেক্টিভিটির মধ্যে ইন্টারনেট থাকবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তারা এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি চেমন আরা, মাহফুজা মন্ডল ও ফরিদা আখতার হীরা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, কলেজের অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল আজ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম