যানজট নিরসনে সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ২০:৩৯আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৪২

মঙ্গলবার সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে যানজটের জন্য সিএনজি স্টেশনগুলো দায়ী বলে মনে করেন ট্রাফিক কর্মকর্তারা। ফলে যানজট নিরসনে তাদেরও ভূমিকা নিতে হবে বলে মনে করেন তারা। এজন্য করণীয় ঠিক করতে মঙ্গলবার সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের কর্মকর্তারা।
ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু ইউছুফ জানান, সিএনজি স্টেশনগুলো যানজটের অন্যতম কারণ। এগুলোর কারণে যানজট প্রকট হয়ে দেখা দেয় রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায়। তাই সিএনজি স্টেশনগুলোর ব্যবস্থাপনার উন্নয়ন ও ট্রাফিক পুলিশকে সহযোগিতার লক্ষ্যে ডিসি ট্রাফিক (উত্তর) কার্যালয়ে মালিক পক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। এতে ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন সিএনজি স্টেশনগুলোর ম্যানেজাররা অংশ নেন।
সভায় ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায় বলেন, সিএনজি স্টেশন স্থাপনের সময়ের যানজট পরিস্থিতি বর্তমান সময়ের মতো ছিল না। গাড়ির সংখ্যা বেড়েছে। ফ্লাইওভারগুলো গাড়ির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। সব এলাকার সমস্যা প্রায় একই ধরনের। সমাধানের জন্য উন্নত ব্যবস্থাপনা থাকলে ব্যবসাও ভালো হবে। সেজন্য কমপক্ষে চারজন কমিউনিটি (ট্রাফিক) পুলিশ দিয়ে রাস্তায় অপেক্ষমান গাড়ি নিয়ন্ত্রণের জন্য সিএনজি স্টেশন মালিক ও ম্যানেজারদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্রাফিক উত্তর বিভাগের এডিসি হুমায়রা পারভীন, এসি (বাড্ডা) রহিমা আক্তার লাকী, এসি (উত্তরা) জিন্নাত আলী মোল্লা, এসি (তেজগাঁও শিল্পাঞ্চল) মো. আবু ইউছুফ এবং এসি (মহাখালী) খোরশেদ আলম এলাকাভিত্তিক সমস্যাগুলো তুলে ধরেন।

/জেইউ/ এএইচ/

আরও খবর পড়ুন-

ইরেশ-জাকের জাতি ক্ষমা চাচ্ছে সেই শিক্ষকের কাছে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক