মানিকগঞ্জে শেখ হাসিনার নামে স্টেডিয়াম হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ২১:৫৭আপডেট : ১৭ মে ২০১৬, ২২:০২

জাতীয় সংসদ ঢাকার অদূরে মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি আধুনিক স্টেডিয়াম হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়তে পারেন: নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
এছাড়া, পূর্বাচলে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক স্টেডিয়ামটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিবর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নির্মাণের সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের জানান, মানিকগঞ্জ স্টেডিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হবে। এজন্য কমিটির সদস্য সাবেক ক্রিকেটার এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী তাতে সম্মতি জানিয়েছেন বলে কমিটিকে জানিয়েছেন তিনি।
সভাপতি বলেন,পূর্বাচলে হবে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। এই স্টেডিয়াম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নয়,নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এজন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে একটি চিঠিও দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জাতীয় ক্রীড়া পরিষদের বার্ষিক বাজেট বাড়ানোর সুপারিশ করা হয়। এছাড়া,জাতীয় যুব কেন্দ্রের নাম ‘শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।

আরও পড়তে পারেন: টাঙ্গাইলে সাংসদ রানাসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া
জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী ড. বীরেন শিকদার, এ. এম. নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

/ইএইচএস / এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম