দুর্যোগ মোকাবিলায় জরুরি টহলে থাকবে ফায়ার সার্ভিস

জামাল উদ্দিন
১৮ মে ২০১৬, ১০:২২আপডেট : ১৮ মে ২০১৬, ১০:৩২

ফায়ার সার্ভিস

‘ভিশন ২০২০’ সামনে রেখে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে অগ্নিকাণ্ডসহ যেকোনও দুর্ঘটনা মোকাবিলায় জরুরি টহলে থাকবে ফায়ার সার্ভিস। এরই মধ্যে ফায়ার সার্ভিসের বেশ কিছু পেট্রোল গাড়ি রাজধানীসহ বিভিন্ন হাইওয়েতে দায়িত্ব পালন শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ফায়ার সার্ভিসকে আরও সম্প্রসারিতকরণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ২০২০ সালের মধ্যে মিরপুরে সদর দফতর প্রতিষ্ঠা ছাড়াও পূর্বাচলে আধুনিক মানের ফায়ার অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হবে। বাড়ানো হবে স্টেশন ও অ্যাম্বুলেন্সের সংখ্যাও। সড়ক ও নৌপথে যেকোনও দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে এ বছরের মধ্যেই তিনটি জাহাজ যুক্ত হবে ফায়ার সার্ভিসে।

সংশ্লিষ্টরা জানান, যেকোনও দুর্যোগে প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ফায়ার সার্ভিস। পথে কোনও প্রতিবন্ধকতা না থাকলে তারা স্টেশন থেকে ঘটনাস্থলে যেতে সময় নেন মাত্র ২০ মিনিট। খবর পাওয়ার আধা মিনিটের মধ্যে ফায়ারম্যানরা গাড়ি নিয়ে রাস্তায় নামেন। সেই সেবাকে আরও দ্রুততম সময়ে দেওয়ার জন্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোলে দায়িত্ব পালন শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সঙ্গে থাকবেন আরবান ভলন্টিয়াররা। ফায়ারম্যানদের সহযোগিতায় কাজ করবেন তারা।  

ফায়ার সার্ভিস, চট্টগ্রাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ফায়ার সার্ভিসের একাধিক প্রকল্পের পরিচালক আতাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ফায়ার সার্ভিসের ২০২০ সালের ভিশন হচ্ছে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনাসহ যেকোনও দুর্যোগ মোকাবিলায় ৩০ সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তায় নামবে। এছাড়া ঘটনাস্থল থেকে হতাহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে কাজ করবেন ফায়ারম্যানরা।

আতাউল হক বলেন, রাজধানীর সিদ্দিক বাজারের সদর দফতর ছাড়াও ঢাকায় ২০টি ফায়ার স্টেশন রয়েছে। সেগুলো হচ্ছে সদরঘাট নদী, ডেমরা, পোস্তগোলা, বারিধারা, ক্যান্টনমেন্ট, টঙ্গি চৌরাস্তা, উত্তরা, সাভার, সাভার ইপিজেড, কালিয়াকৈর, ধামরাই, হাজারীবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ তেজগাঁও, লালবাগ, পলাশী, সূত্রাপুর ও খিলগাঁও। এর বাইরেও ইতোমধ্যে রাজধানীর বাংলাদেশ ব্যাংক, সুন্দরবন হোটেল, কাটাবনসহ ১২টি পয়েন্টে ১২টি পেট্রোল গাড়ি দায়িত্ব পালন শুরু করেছে। এছাড়া, মাওয়া রোড, ঢাকা-আরিচা মহাসড়ক, ধামরাই, ঘিওড়, নরসিংদী, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিসের পেট্রোল টিম। যেন কয়েক মিনিটের মধ্যেই ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন:

  দুর্যোগ মোকাবিলায় জরুরি টহলে থাকবে ফায়ার সার্ভিস সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশ্নফাঁস চলছেই

দুর্যোগ মোকাবিলায় জরুরি টহলে থাকবে ফায়ার সার্ভিস সিম নিবন্ধনে মোবাইল অপারেটরগুলোর প্রলোভন!

 

/এমএনএইচ/ আপ- এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম