'বাংলা ট্রিবিউন বৈঠকি' শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৬, ১১:১২আপডেট : ২১ মে ২০১৬, ১১:৪৪

বাংলা ট্রিবিউন বৈঠকি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নিয়ে বাংলা ট্রিবিউনের আয়োজনে চলছে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’। বৈঠকিতে পাঠক ও রাজধানীবাসীর প্রশ্নের উত্তর দেবেন আনিসুল হক। অনুষ্ঠানটি চলবে দুপুর ১টা পর্যন্ত।

বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজের কমেন্ট অপশনে প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে পাঠকরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। পাঠকদের প্রশ্নগুলো মেয়রের সামনে উত্থাপন করবে বাংলা ট্রিবিউন। এটি সরাসরি দেখা যাবে একাত্তর টেলিভিশনে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন, পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সিক্স সিজনস হোটেলের পরিচালক কাজী আকিব শামস, স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ও স্থপতি খন্দকার আনসার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। 

ঢাকার দুই অংশের মেয়রদের এক বছর পূর্তি উপলক্ষে একটি জরিপ পরিচালনা করে বাংলা ট্রিবিউন। জরিপটি চালানো হয় এ বছরের ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল। এতে দেখা যায় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৬৯ দশমিক ৩৩ শতাংশ মানুষ। অপরদিকে অসন্তোষ প্রকাশ করেছেন ৩০ দশমিক ৬৭ শতাংশ ।

জরিপে অংশ নেন প্রতিটি সিটি করপোরেশনের ১৮শ জন। সব ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়। নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান ছিল। দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তত অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। জরিপকারীরা একইস্থানে সর্বোচ্চ এক ঘণ্টা অবস্থান করেছেন।

/ইউআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম