চালকদের অসচেতনতাই সড়ক দুর্ঘটনার কারণ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ০৮:৫৪আপডেট : ২৪ মে ২০১৬, ০৮:৫৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চালকদের অসচেতনতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক-মহাসড়কে ব্যাটারি চালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়েছে।

সোমবার ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় ও হলদিয়া এলাকায় পৃথক দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতুর শতকরা ৩৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত সেতুর ১১টি পাইলের কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, আগে রাস্তা খারাপ থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটতো। কিন্তু এখন রাস্তা সব ভালো। অথচ এখন চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরও নিয়ন্ত্রিত হতে হবে। চালকদের বেশি করে প্রশিক্ষিত হতে হবে।

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা চেয়ারম্যান উসমান গনি তালুকদার ও মেদেনী মণ্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান উপস্থিত ছিলেন। খবর বাসস।

আরও পড়ুন: চট্টগ্রামে আজ ১৪ দলের সমাবেশ

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম