শফিক রেহমানের সঙ্গে দেখা করতে চায় ব্রিটিশ দূতাবাস

শেখ শাহরিয়ার জামান
২৪ মে ২০১৬, ২৩:৩২আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় অভিযুক্ত শফিক রেহমানের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে যুক্তরাজ্যের দূতাবাস।
শফিক রেহমান বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয়দেশের নাগরিক শফিক রেহমান। যুক্তরাজ্য দূতাবাসের কাছে এ বিষয় জানতে চাইলে তাদের মুখপাত্র বাংলা ট্রিবিউনকে বলেন, যেদিন শফিক রেহমান গ্রেফতার হয়েছেন, সেদিন থেকেই আমরা তার সঙ্গে দেখা করার আবেদন করে আসছি। কিন্তু আমরা খুব উদ্বিগ্ন যে এখনও তার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি। এছাড়া আমরা শফিক রেহমানের পরিবারকে সহযোগিতা করছি।
এদিকে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এলিসন ব্লেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দেখা করে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে সহযোগিতার জন্য শফিক রেহমানের দেখা (কন্সুলার অ্যাক্সেস) না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেন তদন্তকারী কর্মকর্তা। এ কারণে গত ১৬ এপ্রিল (শনিবার) সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুন: পুলিশের যে ৩টি কাজ এখন থেকে বেআইনি

/এআর/এএইচ/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম