জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ২৩:৩৩আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:৪৪

জাতীয় সংসদ ভবন ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি কমানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে ফি কী পরিমাণে কমানো যায়,সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
আরও পড়তে পারেন: শফিক রেহমানের সঙ্গে দেখা করতে চায় ব্রিটিশ দূতাবাস

বৈঠক শেষে কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর বিষয়ে কমিটির সঙ্গে এক মত পোষণ করেছে মন্ত্রণালয়। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পাঠাতে বলেছে। পরে কমিটিতে আলোচনা করে মন্ত্রণালয় ফি চূড়ান্ত করে রাজস্ব বোর্ডকে জানাবে।
বৈঠক সূত্র জানায়,কমিটির সদস্য এ কে এম ফজলুল হক জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর প্রস্তাব করেন। তিনি বলেন,বিদ্যমান ফির কারণে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এ জন্য তিনি জমি ও ফ্ল্যাটে নিবন্ধন ১৪ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন। কমিটি সভাপতি দবিরুল ইসলামসহ অধিকাংশ সদস্য ফজলুল হকের এই প্রস্তাবকে সমর্থন করেন।

আরও  পড়তে পারেন:

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন,জাহিদ আসান রাসেল,সাধন চন্দ্র মজুমদার,এ কে এম ফজলুল হক,আবু সালেহ মোহাম্মদ সাঈদ,নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।

আরও পড়তে পারেন: স্ত্রীর জন্য ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইএইচএস/ এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম