স্ত্রীর জন্য ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ১৯:১৫আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার স্ত্রী সামান্থার জন্য একটি পুরনো ব্যবহৃত কার কিনেছেন। শুক্রবার দেড় হাজার পাউন্ডে স্থানীয় এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে নিসান মাইক্রা কারটি কিনেন ক্যামেরন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক খবরে এ বিষয়টি জানা গেছে।

পুরনো গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান উইটনি’র আইয়েন হ্যারিস জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ফোন পেয়ে তিনি ভেবেছিলেন কোনও বন্ধু তার সঙ্গে মজা করছেন। নিরাপত্তারক্ষীরা তাকে জানান, শুক্রবার তার প্রতিষ্ঠানে ডেভিড ক্যামেরন আসবেন। কিন্তু সত্যি সত্যি যখন ডেভিড ক্যামেরন উপস্থিত হন তিনি বিস্মিত হয়ে যান।

এখান থেকেই স্ত্রীর জন্য পুরনো গাড়িটি সংগ্রহ করেন ক্যামেরন।

দোকানে গিয়ে ক্যামেরন নীল রঙের একটি নিসান মাইক্রো কার পছন্দ করেন। এ কারটি এর আগে দুবার বিক্রি হয়েছে। হ্যারিসকে ক্যামেরন জানান, গাড়িটি তার স্ত্রী সামান্থার জন্য কিনছেন তিনি।

হ্যারিস বলেন, তাকে (ক্যামেরন) একেবারে সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল। স্বাভাবিক স্বামীর মতোই তিনি স্ত্রীর জন্য কারটি কিনে নেন।

হ্যারিস আরও জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর গাড়ির কারিগরি বিষয়ে খুব একটা ধারণা নেই। এ বিষয়ে সাধারণ মানুষের তুলনায় কম জানেন ক্যামেরন। শনিবার আবার এসে দোকানে আধাঘণ্টা অবস্থান করার সময় ক্যামেরন শুধু গাড়িটির দিকে তাকিয়ে ছিলেন। এরপর তিনি গাড়ির দাম জিজ্ঞেস করে কার্ড দিয়ে পরিশোধ করেন। গাড়িটির দাম ছিল এক হাজার ৪৯৫ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।  সূত্র: ইনডিপেন্ডেন্ট।

/এএ/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম