গণমাধ্যম দেবে টেকসই উন্নয়ন ও সাংস্কৃতিক সমৃদ্ধি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ১০:০৫আপডেট : ২৫ মে ২০১৬, ১০:০৫

তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার মাধ্যম আগামী দিনগুলোতে মানুষকে শান্তি, টেকসই উন্নয়ন ও সাংস্কৃতিক সমৃদ্ধি দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চন শহরে এশিয়ান ইনস্টিটিউট অব ব্রডকাস্ট ডেভেলপমেন্টের (এআইবিডি)উদ্যোগে আয়োজিত শীর্ষ সম্মেলনে পূর্ণাঙ্গ সভায় একথা বলেন।

এবারে সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যৎ উন্নয়নে সম্প্রচার মাধ্যমের ভূমিকা ও অবদান’। এতে কম্বোডিয়া, লাও, সামোয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও বাংলাদেশের সংশ্লিট মন্ত্রী ও নেপালের তথ্য সচিব অংশগ্রহণ করেন ।

বাংলাদেশের নীতি তুলে ধরার ক্ষেত্রে ইনু বলেন, অতীতের স্বৈরশাসনের জঞ্জালমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রায় শেখ হাসিনার সরকার বেসরকারি টিভি, এফএম ও কমিউনিটি বেতার চালু করে সম্প্রচার মাধ্যমের এক অভূতপূর্ব বিকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যম ক্রমশই আমাদের সবাইকে একটি কাঁচের ঘরের ভেতরে নিয়ে আসছে। এ ঘরে থাকা শিশু-নারী-বৃদ্ধ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্রহণযোগ্য উপাদান, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ। এর প্রতিকারে আইনগত ও কারিগরি উভয়বিধ ব্যবস্থা নিতে হবে।’

এ সম্মেলন ও এশিয়া মিডিয়া সামিটের ১৩তম আসরে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মহাপরিচালকদ্বয়, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা যোগ দিয়েছেন।

তথ্যমন্ত্রী চলচ্চিত্র নির্মাণ ও বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধির জন্য কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। খবর বাসস।

আরও পড়ুন: কুড়িগ্রামে তৈরি হচ্ছে অর্থনৈতিক অঞ্চল

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের