ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করা হবে: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ১১:৩৭আপডেট : ২৫ মে ২০১৬, ১১:৩৭

কক্সবাজারের বিধ্বস্ত গ্রাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সব রাস্তাঘাট, ঘরবাড়ি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করা হবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কোনও পরিবারের সদস্যকে না খেয়ে কষ্ট করতে হবে না। ঘরবাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত ঘরহারা মানুষেরা সাইক্লোন সেন্টারে থাকবে। সরকারি ভাবে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে।

ত্রাণমন্ত্রী মঙ্গলবার কক্সবাজার জেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। কক্সবাজারের দলঘাটা ইউনিয়ন ও মাতারবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

মায়া বলেন, দেশের সব এলাকার দুর্গত মানুষকেই ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে। স্থানীয় পর্যায়ে চাহিদার তুলনায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পূর্ণ রিপোর্ট পাঠানোর জন্য কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন।

এ সময়ে মন্ত্রী ঘূর্ণি ঝড়ে ভেঙে যাওয়া রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ করেন। খবর বাসস।

আরও পড়ুন: মামলার ২৯ বছর পর আসামি গ্রেফতার

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম