কোস্ট গার্ডে আরও চারটি নতুন জাহাজ যুক্ত হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ০৬:২২আপডেট : ২৬ মে ২০১৬, ০৬:২৮

কোস্ট গার্ডে আরও চারটি নতুন জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) সক্ষমতা আরও বাড়াচ্ছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবেই বিসিজিতে আরও চারটি নতুন জাহাজ যুক্ত করা হচ্ছে। জাহাজগুলো আনা হচ্ছে ইতালি থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন চারটি জাহাজের মধ্যে আগামী জুলাই মাসের শেষ নাগাদ দুটি দেশে এসে পৌছবে। বাকি দুটি আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে দেশে এসে পৌঁছবে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সক্ষমতা আরও বৃদ্ধি করতে সরকারের নিরলস প্রচেষ্টার অংশ হিসাবে নতুন জাহাজ চারটি সংযোজন হচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন চারটি জাহাজ সীমান্তে অবৈধ বাণিজ্য বন্ধ করণসহ দেশের উপকূলীয় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সহায়ক ভূমিকা রাখবে। এই চারটি বড় জাহাজ মাছ ধরা ট্রলারের নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালানসহ অন্যান্য অপরাধ বন্ধে ইতোমধ্যেই কোস্টগার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে শক্তিশালী করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে আরও বলা হয়, জরুরি সহায়তা, বিশেষ করে ইলিশ শিকার মওসুমে জেলেদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বেশকিছু স্পিডবোট পেয়েছে বিসিজি। এ ছাড়া কোস্ট গার্ডকে ভবিষ্যতে স্থানীয়ভাবে নির্মিত জাহাজ দেওয়া হবে। নারায়নগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডসহ কয়েকটি স্থানীয় শিপইয়ার্ডে এ সব জাহাজ নির্মিত হচ্ছে। সূত্র: বাসস

আরও পড়তে পারেন: মমতার শপথের আগে তিস্তা নিয়ে নতুন আশা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম