একাদশে ভর্তির আবেদনে ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৬:৩০আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৪১

একাদশে ভর্তির আবেদন ফরম একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম দিনেই ভোগান্তির শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। গত বছরের মতো সার্ভার জটিলতায় না পড়লেও আবেদনের ফি জমা দিতে গিয়ে এবার ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৯ জুন বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একাদশে আবেদন করা যাবে। এবার শিক্ষার্থীরা অনলাইনে ১০টি কলেজে এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারছেন। এই দুই পদ্ধতিতেই আবেদন করার আগে শিক্ষার্থীকে টেলিটকের প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হচ্ছে।
কিন্তু ফি জমা দিতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানিয়েছেন, সকাল থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। কারণ ভর্তির আবেদনে ফি’র টাকা মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএসে দিতে গিয়ে বিপত্তি হচ্ছে।
তারা জানান, আবেদনের টাকা পরিশোধ করার জন্য নিয়মানুযায়ী এসএমএস করলেই ফিরতি এসএমএস আসতে দেরি হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বেশ খানিকটা দ্বিধায় পড়ে যাচ্ছেন। টাকা পরিশোধ করতে দেরি হলে আবার সার্ভারে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্ভারে কোনও সমস্যা নেই। শিক্ষার্থীরা ঠিকমতোই আবেদন করতে পারছেন।’

অন্যদিকে এসএমএসে ফি জমা দিতে সমস্যায় পড়তে হচ্ছে কিনা জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন বলেন, প্রথমে কিছুটা সমস্যা হতে পারে তবে টেলিটকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন- দ্রুতই ঠিক হয়ে যাবে।

একাদশে ভর্তি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম দিনেই সার্ভারে অনেক হিট হচ্ছে, তবে সার্ভারে কোনও সমস্যা নেই। শিক্ষার্থীরা ঠিক মতোই আবেদন করতে পারছে।’

উল্লেখ্য, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

মাংসের-দোকান রোজায় গরুর মাংস ৪২০, খাসি ৫৭০

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম