হজের টাকা জমা দেওয়ার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ০০:৫৩আপডেট : ৩১ মে ২০১৬, ০০:৫৮

ধর্ম মন্ত্রণালয় হজ যাত্রীদের টাকা জমা দেওয়ার সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৭ জুন পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। সোমবার হজের টাকা জমা দেওয়ার শেষ দিনে হজযাত্রীদের সুবিধার্থে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। এদিন রাত ৮টা পর্যন্ত হজ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সোমবার শেষ সময়ে হজ যাত্রীদের টাকা জমা দেওয়ার হিড়িক পড়ে যায়। এদিন সন্ধ্যা পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনার ৩৯ হাজার ৭৭৬ জন যাত্রী হজের পুরো টাকা জমা করেন। সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১১ জন টাকা জমা দিতে সক্ষম হন। অথচ আংশিক টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করেছেন লক্ষাধিক মানুষ। বর্ধিত সময়ের মধ্যে হজের পুরো টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে না পারলে এ বছর সংশ্লিষ্টদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।
অনলাইনে হজযাত্রীদের বাকি টাকা প্রাপ্তির বিষয়টি এন্ট্রি করার পরই হজযাত্রী প্রতি ‘পিলগ্রিম আইডি’ দেওয়া হবে। যারা শুধু পিলগ্রিম আইডি পাবেন, তারাই হজে যাবেন।
আরও পড়তে পারেন: মুস্তাফিজকে জাতীয় বীর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী'
চলতি বছর সরকারি-বেসরকারি মিলে মোট হজযাত্রী পাঠানোর কোটা এক লাখ ১ হাজার ৭৫৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটা ১০ হাজার। বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন। গাইড বাদ দিয়ে বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৮৮ হাজার ২০০ জনের কোটা নির্ধারণ করা হয়।
এ বছর সরকার নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য তিন লাখ চার হাজার ৯০৩ টাকা। এর মধ্যে প্রাক-নিবন্ধনের জন্য সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিসহ ৩০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০ হাজার ৭৫২ টাকা নেওয়া হয়। সর্বনিম্ন প্যাকেজমূল্যের হিসাবে নিবন্ধনের সময় বাকি দুই লাখ ৭৪ হাজার ১৫১ টাকা জমা দিতে হচ্ছে। অধিকাংশ হজযাত্রীই এজেন্সির কাছে এখনও পুরো টাকা জমা দেননি। এ সংকট কাটাতে কিছু এজেন্সি সংশ্লিষ্ট ব্যাংক থেকে হজযাত্রী প্রতি একলাখ টাকা ঋণ নিচ্ছে বলে জানা গেছে।
আরও পড়তে পারেন: অ্যাটর্নি জেনারেলকে এক মাসের মধ্যে হত্যার হুমকি
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, বেসরকারি হজ যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে হজের পুরো টাকা জমা দেওয়ার মেয়াদ আগামী ৭ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। হজে যাওয়ার জন্য মোয়াল্লেম ফি জমা দিয়ে নির্ধারিত কোটার মধ্যে যেসব হজযাত্রী প্রাক নিবন্ধন করেছেন তাদের পুরো টাকা জমা দেওয়ার শেষ দিন ছিলো ৩০ মে সোমবার। কিন্তু বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাক নিবন্ধিত অনেক হজযাত্রীর পুরো টাকা সোমবার পর্যন্ত জমা হয়নি। ফলে মানবিক কারণে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। অন্যথায় তাদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

 

জেইউ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম