স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৯:২৭আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:২৭

বাংলাদেশ সরকার দু’ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করা হবে।বিষয়টি চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।কাজের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চিঠিতে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’বিভাগে ভাগ করার বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া বিষয়টি অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবগঠিত দু’টি বিভাগের একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ। এ বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন-শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। অপরটি হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ।এ বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে।জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃষ্টি করা হয়েছে।বেশ কিছুদিন থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ দু’টি বিভাগ করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছিল। বিভাগ দু’টি গঠিত হলে দু’বিভাগে দু’জন সচিব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: এমপি মোস্তফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

জেইউ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম