প্রশিক্ষণ শেষে বিজিবিতে যোগ দিচ্ছেন ৯৭ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৪:৪৬আপডেট : ০২ জুন ২০১৬, ১৪:৫৪

আজিজ আহমেদ আগামী ৫ জুন বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো ৯৭ নারী সদস্য যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
তিনি জানান, প্রথম পর্যায়ে ১০০ জনকে নিয়োগ দেওয়া হলেও তিনজন প্রশিক্ষণ শেষ করতে না পারায় ৯৭ জন কাজে যোগ দিচ্ছেন। ইতোমধ্যে আরও ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই থেকে তাদের প্রশিক্ষণ শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দফতর পিলখানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আজিজ আহমেদ। গত পাঁচ মাসে বিজিবির সাফল্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নানা উদ্যোগ ও আলোচনার পরও কেন সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, সীমান্ত হত্যা ততদিন বন্ধ হবে না, যতদিন ভারতের গরুর দিকে আমাদের নজর থাকবে। এজন্য ভারত থেকে গরু চোরাচালান কিংবা আমদানি বন্ধ করতে হবে।
টেকনাফে আনসার ক্যাম্পে হামলার বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ঘটনাটি পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও তদন্ত করছে। মিয়ানমার সীমান্তে কিছু অরক্ষিত সীমানা রয়েছে। গহীন ও দুর্গম হওয়ার কারণে সেখানে বিজিবি সদস্যের উপস্থিতি নেই। ফলে আনসার ক্যাম্প থেকে লুট করা অস্ত্র পাচার প্রতিরোধ করা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও যৌথ অপারেশন চলছে ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে এককভাবে বিজিবিকে দোষারোপ করা অন্যায় হবে।

আজিজ আহমেদ বলেন, আইন কঠোর না হলে সীমান্ত এলাকায় ইয়াবাসহ মাদক পাচার প্রতিরোধ করা সম্ভব হবে না। সম্মিলিতভাবে ব্যবস্থা না নিলে ইয়াবা পাচার ভয়াবহ আকার ধারণ করবে।

বিজিবি মহাপরিচালক বলেন, টেকনাফ ও বেনাপোলসহ যেসব এলাকায় নারীরা চোরাচালানে যুক্ত হয়, সেসব এলাকায় প্রাথমিক পর্যায়ে ১৫ জন করে নারী সদস্যকে পদায়ন করা হবে। সীমান্ত এলাকায় নারী পাচারকারী ও চোরকারবারী আটক বা সন্দেহ হলে সেখানে তল্লাশির ক্ষেত্রে বিজিবিকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এজন্য স্পর্শকাতর স্থানগুলোতে নারী সৈনিক নিয়োগ করা হবে। এছাড়া বিজিবির পাঁচটি হাসপাতাল ও পিলখানায় নারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাবে শিগগির।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, ৫ জুন থেকে বিজিবিতে আনুষ্ঠানিকভাবে এয়ার উইং চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে তিনটি হেলিকপ্টার দিয়েই এই এয়ার উইং চট্টগ্রামের বায়তুল ইজ্জতে কাজ শুরু করবে। আগামী জুলাই থেকে বিজিবির সীমান্ত ব্যাংক কাজ শুরু করবে।

সংবাদ সম্মেলনে বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন: হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতেই হবে

রোজার আগেই অস্থির ছোলা ও চিনির বাজার

জেইউ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম