সন্ত্রাসবাদ প্রতিরোধে ডিসেম্বরে বৈশ্বিক ফোরামের শীর্ষ সম্মেলন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২০:১১আপডেট : ০২ জুন ২০১৬, ২০:১৪

সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অভিবাসন ও উন্নয়ন সম্পর্কিত বৈশ্বিক ফোরামের নবম শীর্ষ সম্মেলন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ঢাকায়। বাংলাদেশের নেতৃত্বেই এ শীর্ষ সম্মেলন হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বলেন, এটি আমাদের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থার প্রতিফলন। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন কৌশল ও কাঠামো নির্ধারণে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করে যাচ্ছে। 

সংসদে অর্থমন্ত্রী

সাইবার অপরাধ প্রতিরোধেও সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সাইবারস্পেস আই ইন্টারনেট (Cyberspace I Internet) ভিত্তিক সাইবার ক্রাইম পর্যবেক্ষণ ও প্রতিরোধসহ সকল প্রকার তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে ইন্টারনেট সেফটি সলিউশন (Internet Safety Solution) নামের একটি মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, যেভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়েছি, তাতে এ বিষয়ে আমাদের সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা ছাড়া অন্য কোনও উপায় নেই। এ ছাড়া, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং গ্রাহকের ফোন নাম্বার সুরক্ষার লক্ষ্যে Mobile Number Portability (MNP) লাইসেন্স প্রদানের পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। এ বিষয়ক একটি গাইডলাইন সম্প্রতি অনুমোদিত হয়েছে।

/জেইউ/টিএন/

আরও পড়ুন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী