আওয়ামী লীগের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন প্রতিফলিত হয়েছে বাজেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২৩:২৮আপডেট : ০২ জুন ২০১৬, ২৩:৩৪

বাজেট ২০১৬-১৭ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশের পদমর্যাদায় উন্নীত করার যে ভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন সে যাত্রাপথকে সুসংহত করতে বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর যে উন্নয়ন দর্শন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে সে দর্শনও ফুটে উঠেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত বাজেটে।
বৃহস্পতিবার (২ জুন) চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে চারটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, জিডিপিসহ মাথাপিছু জাতীয় আয় ত্বরান্বিত করা, উচ্চতর আয়ের সুফল সার্বজনীন করা, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাজেট সবকিছু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের উন্নয়নের দর্শনের ভিত্তিতেই রচিত হয়ে থাকে। এবারের বাজেটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন শতভাগ প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করার লক্ষ্যে চুলচেরা বিশ্লেষণ করেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন ঘটেছে প্রস্তাবিত বাজেটে। ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সবগুলো বাজেটেই সরকারের উন্নয়নের রূপরেখা গুরুত্ব পেয়েছে। সে অনুযায়ী দেশ আজকে উন্নয়নের বন্দরে।
সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণকর। এ বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এ বাজেট প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন প্রতিফলিত হয়েছে। 

রাজধানীতে আনন্দ মিছিল

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও আলাদা আলাদা মিছিল বের করেছে।  কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।

আরও পড়ুন: বাজেট মানে দাম বাড়া দাম কমা

/পিএইচসি/টিএন/

/আপ:এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক