স্বপ্ন না দেখলে এগুনো যায় না: নাসরিন আওয়াল মিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১২:৩৪আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:৫৩

নাসরিন আওয়াল মিন্টু স্বপ্ন না দেখলে সামনে এগুনো যায় না এটা মনে রেখে বড় স্বপ্নের দিকেই আমাদের এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি নাসরিন আওয়াল মিন্টু। তিনি বলেন, যে বাজেট দেওয়া হয়েছে তা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। তবে স্বপ্ন দেখাও জরুরি।

শনিবার বাংলা ট্রিবিউন কার্যালয়ে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক বংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিনিয়োগ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে হবে: মোস্তাফিজুর রহমান

তিনি বলেন, বলা হচ্ছে- ৩৪ শতাংশ নারী অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কোন কোন সেক্টরে সেটা মানুষকে জানানো দরকার ছিল। কেননা অনেক নারী আছেন যাদের আয় নাই কিন্তু শ্রম ঠিকই দিচ্ছেন। সেটা স্পষ্ট করলে পরিসংখ্যা কিভাবে ৩৪ শতাংশ হলো সেটা বোঝা যেত।

তিনি আরও বলেন, আমি মনে করি সরকারের উচিত নারীকে আরও অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা। গ্রামে মহিলা উদ্যোক্তা বেশি। সেখানে বেশি উৎসাহিত করা জরুরি। এদেশের পণ্যগুলো কী সেটা কিন্তু বাইরের মানুষও জানতে চায়।
আরও পড়ুন: পরোক্ষ কর অসমতা বাড়ায়: মির্জ্জা আজিজুল ইসলাম

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অতিথিরা মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআিই’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি নাসরিন আওয়াল মিন্টু ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

আরও পড়ুন: 
যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী




বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন

বিনিয়োগ নির্ভর নাকি কর নির্ভর বাজেট: শওকত হোসেন মাসুম

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম