এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৫ জুন ২০১৬, ১৪:৪০

বিরোধীদলীয় নেতা  রওশন এরশাদ সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা  রওশন এরশাদ। তিনি বলেন, ‘এমন নির্বাচন আমরাও আশা করিনি, জনগণও আশা করেননি। এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ।’
রবিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার নিন্দা জানিয়ে রওশন এরশাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। এ ধরনের ঘটনা সব দেশেই ঘটছে। পুরো পৃথিবীতেই জঙ্গি উত্থান ঘটেছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী।

আরও পড়ুন: একইদিনে পুলিশের স্ত্রী ও খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

/ইএইচএস/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম