আশুলিয়ায় ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০২:৫৫আপডেট : ০৬ জুন ২০১৬, ০৩:৫২


সাভার সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় গালেনুর (৪২) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে ওই ট্রাকে অগ্নিসংযোগ ও ১০টি গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা। এসময় তারা প্রায় এক ঘণ্টা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। রবিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক ঘোষবাগ এলাকার মনু মাস্টারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অনন্ত গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা বলেন, রবিবার রাত পৌনে দশটার দিকে ছুটির পর গালেনুর বাড়ি ফিরছিলেন। রাত দশটার দিকে তিনি আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের ঘোষবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার প্রতিবাদে বিভিন্ন কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা মহাসড়কে চলমান আরও দশটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া এগারটা পর্যন্ত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ।

এনএইচ/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম