এসপি বাবুলের স্ত্রী মিতুর দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ০৩:৩৭আপডেট : ০৬ জুন ২০১৬, ০৩:৪৭

বাবুল-ও-তার-স্ত্রী দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থানে দাফন করা হয়েছে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।
রবিবার রাত ১১টা ৫০ মিনিটে লাশ দাফন করা হয়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
অারও পড়তে পারেন: পুলিশের পরিবারকে ‘যথেষ্ট নিরাপত্তা’ দিতে নির্দেশ
তিনি জানান,রবিবার রাত ৯টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার ২২০/এ বাসায় পৌঁছে চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মরদেহ। স্বজনদের দেখানোর পর তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে লাশ মেরাদিয়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন।
উল্লেখ্য, ৫ জুন (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য তিনি জিইসি মোড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়।
চট্টগ্রামে বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে বেশ প্রসংশিত হয়েছিলেন পুলিশ সুপার বাবুল আক্তার। 

আরও পড়তে পারেন:  ধারাবাহিক হামলায় পুলিশ পরিবারে ‘দুশ্চিন্তা’

/এআরআর/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি