সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

আজ চাঁদ দেখা গেলে কাল রমজান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৭:২২আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:২২

রমজানের চাঁদ আজ সোমবার (৬ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান মাস শুরু হবে। ১৪৩৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম  সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রবিবার (৫ জুন) আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। 

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ( জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা  টেলিফোন ও ফ্যাক্স নম্বরে  জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

আরও পড়ুন- 

‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!

/সিএ/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম