ত্রাণ নিয়ে শ্রীলঙ্কায় নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:৫৬

ত্রাণ নিয়ে কলম্বোয় বানৌজা বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’ ১০৫ টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কা পৌঁছেছে। দেশটিতে ঘূর্ণিঝড়, ভূমিধস, আকস্মিক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয় সামলাতে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ওষুধ, কাপড়, তাঁবু, জেনারেটর ইত্যাদি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, রবিবার (৫ ডিসেম্বর) সকালে বানৌজা ‘বঙ্গবন্ধু’ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরে পৌঁছায়। পরে বিকালে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তারিক আহসান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এস মিয়ানাওয়ালার কাছে আনুষ্ঠানিকভাবে জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এসময় শ্রীলঙ্কার ওয়েস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল কে কে জে সিলভা এবং শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে কমডোর আসলাম পারভেজসহ দেশটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কার অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। এই ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় গত ২৫ মে শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায়। বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের দূর্যোগ মুহূর্তে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ৩১ মে বানৌজা বঙ্গবন্ধু ত্রাণ সামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

আরও পড়ুন- 

‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম