বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে: ব্লেক

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২০:২৮আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:৩২

এ্যালিশন-ব্ল্যাক বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করার মতো সুন্দর পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিশন ব্ল্যাক। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ইকোটেক্স লিমিটেড ও মাটিকাটা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড নামের দুইটি কারখানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিক সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, এখানকার কারখানাগুলো পরিদর্শনে না এলে আমি বুঝতেই পারতাম না যে বাংলাদেশে পোশাক কারখানায় বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। এখানে ব্রিটিশ অর্থ বিনিয়োগ করা সম্ভব। পোশাক কারখানার অবকাঠামো, শ্রমিকদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই রয়েছে এখানে। বাংলাদেশে বিভিন্ন কারখানা তৈরি জন্য ব্রিটিশ অর্থ বিনিয়োগ করার জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ জানাবো।
এর আগে ব্রিটিশ হাইকমিশনার ওই দুটি কারখানা পরিদর্শন করেন এবং কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশন কর্মকর্তা ও ওই দুই পোশাক কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রাঘাতে দুই নারীর মৃত্যু 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম