আগামী ৪ আগস্ট থেকে এবারের হজ ফ্লাইট শুরু হবে। এই ফ্লাইট অব্যাহত থাকবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এই তথ্য জানান।
মঙ্গলবার (৭ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমানও উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে হজযাত্রী বহন শুরু করবে বলেও জানান রাশেদ খান মেনন।
আরও পড়ুন-
২০ কোম্পানিকে ওষুধ তৈরি বন্ধের নির্দেশ
রমজানে বিদ্যুৎ-পানির আশ্বাস আছে, বাস্তবতা ভিন্ন
/ওএফ/এফএস/








