দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৫:৩৫আপডেট : ০৭ জুন ২০১৬, ১৫:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পাঁচদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দেশের উদ্দেশে পবিত্র নগরী মদিনা ত্যাগ করেছেন।

সকালে দেশের উদ্দেশে যাত্রাকালে প্রধানমন্ত্রীকে মদিনায় আন্তরিক বিদায় জানানো হয়। মদিনার ডেপুটি গভর্নর আবদুল মুহসিন আল মুনিফ, সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং মদিনার কনস্যুলার জেনারেল এ কে এম শহিদুল করিম বিমানবন্দরে তাকে বিদায় জানান।

বিমানবন্দরে সৌদি সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার জানায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ১০.৪০ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করেছে।

বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি সৌদি আরব সফর করেন। ২০১৫ সালের জানুয়ারিতে বাদশার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হলো।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

২০ কোম্পানিকে ওষুধ তৈরি বন্ধের নির্দেশ

রমজানে বিদ্যুৎ-পানির আশ্বাস আছে, বাস্তবতা ভিন্ন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম