খানজাহান বিমান বন্দর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৭:০৪আপডেট : ০৭ জুন ২০১৬, ১৭:৩০

হযরত খানজাহান আলী (র.) বিমান বন্দর

হযরত খানজাহান (র.) বিমান বন্দর নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। এ বিমান বন্দর নির্মাণের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করা হবে। ২০১৯ সালে এর নির্মাণ কাজ শেষ হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হযরত খানজাহান (র.) বিমান বন্দর নির্মাণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি ইতোমধ্যে একনেক-এ  অনুমোদিত হয়েছে। প্রকল্পের  নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৪৭৪ লাখ টাকা। এর  মধ্যে সরকার দেবে ৪৯ হাজার ২৭ লাখ টাকা এবং বেবিচক অর্থায়ন করবে ৫ হাজার ৪৪৭ কোটি ৫০ লাখ টাকা।

সভায় জানানো হয়, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য  চিংড়ি রফতানিতে এ বন্দর অত্যন্ত সহায়ক হবে। দ্রুত বিমান বন্দর নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ, বাগেরহাট- ৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মাশাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড.নমিতা হালদার, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাংগীর আলম প্রমুখ।

/এসআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন