বাংলা ট্রিবিউনের কর্মীদের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ২০:৫০আপডেট : ০৭ জুন ২০১৬, ২৩:০০

ক্রেস্ট নিচ্ছেন গোলাম আরিফ
বাংলা ট্রিবিউনের দুই বছর পূর্তি অনুষ্ঠান সফলতার সঙ্গে সম্পন্ন করায় দায়িত্বশীল কর্মীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ওই পাঁচ কর্মীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

গত ১৩ মে ছিল বাংলা ট্রিবিউনের দুই বছর পূর্তি অনুষ্ঠান।

সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন- হেড অব অ্যাডমিন ও এইচআর আহমেদ গোলাম আরিফ, ব্র্যান্ড কনসালট্যান্ট অভিনেত্রী বন্যা মির্জা, ডেপুটি নিউজ এডিটর তানজিমুল নয়ন, লাইফস্টাইল ইনচার্জ ফাতেমা আবেদীন নাজলা ও গ্রাফিক্স ইনচার্জ মিঞা আল গালিব।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, ‘বাইরের কোনও ধরনের সহযোগিতা ছাড়া এ ধরনের বড় আয়োজন সফল করে আমাদের কর্মীরা সক্ষমতার পরিচয় দিয়েছেন। আমি মনে করি, এ ধরনের কোনও কাজেই তারা ঠেকবেন না।’ তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুধু বর্ষপূর্তি আয়োজন নয়, পরপর তিনটি বৈঠকি আয়োজনে বাংলা ট্রিবিউনের যেসব কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরও ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সম্পাদক। বিশেষ করে সরাসরি সংবাদ প্রচারের জন্য তিনি উদিসা ইসলাম ও মাহফুজ রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর তিনি স্মারক সম্মাননা হিসেবে কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক হারুন উর রশীদ।

সম্মাননা প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বন্যা মির্জা। তিনি বলেন, ‘সবার সার্বিক সহযোগিতা ছাড়া এককভাবে এ ধরনের আয়োজনে সফল পাওয়া সম্ভব হতো না। সবাই পাশে ছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।’ তিনি বাংলা ট্রিবিউনের প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানান।

ক্রেস্ট নিচ্ছেন বন্যা মির্জা ক্রেস্ট নিচ্ছেন তানজিমুল নয়ন ক্রেস্ট নিচ্ছেন নাজলা ক্রেস্ট নিচ্ছেন গালিব /এফএএন/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম