বাজেট আলোচনায় বক্তা নেই‍, আগেভাগে অধিবেশন মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৩:১২আপডেট : ০৮ জুন ২০১৬, ১৩:১৬

সংসদ অধিবেশন (ফাইল ফটো)

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার প্রথম দিনে বক্তা না থাকায় সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাধ্য হয়ে আগেভাগেই সংসদ অধিবেশন মুলতবি করে দিয়েছেন।

বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের শেষে অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তরের পর ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন। প্রথম দিকে চারজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন, সরকারি দলের আলী আশরাফ,আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী।   

সর্বশেষ বক্তা হিসেবে ইসরাফিল আলমের বক্তব্য শেষ হওয়ার পরপরই দুপুর সোয়া ১২টার দিকে ডেপুটি স্পিকার হাউজের দৃষ্টি আকর্ষণ  করে বলেন, ‘বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের। কিন্তু  দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেওয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও অনীহা  প্রকাশ করছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনারা এখনও নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদা মতো সময় দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।’

বুধবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপ বা হুইপরা আগেই স্পিকারের কাছে বক্তাদের তালিকা দেন। বক্তার সময়ও হুইপরা নির্ধারণ করে দেন।

সে তালিকা অনুযায়ী স্পিকার বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে কারও সময় বাড়ানোর প্রয়োজন হলে সেটা স্পিকারই বাড়িয়ে দেন।

১ জুন শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। ২ জুন অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনা পেশ করেন। সোম ও মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস হয়। অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেটের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: 
চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মিতু হত্যায় হাটহাজারী থেকে একজন গ্রেফতার

/ইএইচএস/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম