চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১২:৪৬আপডেট : ০৮ জুন ২০১৬, ১২:৫১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের ফি হালনাগাদ করতে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম ১৯৮২ সালের একটি অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসক/চিকিৎসকরা মেডিক্যাল ফি, কানসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শিগগিরই আইনে চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা সম্ভব হবে।
নতুন আইন প্রণয়ন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ কার্যক্রম নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর এ কে এম রোজাউল করিম তানসেন এমপির প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোয় স্বাস্থ্য সেবা সম্প্রসারণে এক শিফটের পরিবর্তে দুই শিফটে বহির্বিভাগ চালু করা হলে বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালগুলোতে বৈকালিক বহির্বিভাগ চালু করতে প্রাথমিক পর্যায়ে ১০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন: ‘যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেবো’

/ইএইচএস/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের