সৌদি আরবে দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৪:২৩আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) সৌদি আরবে এখন আমরা শুধু শ্রমিক পাঠাবো না। আমরা এখন দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো। সেদেশের ব্যবসায়ীরা এখন আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আমরা তাদের জমি দেবো। সেখানে  তারা কারখানা করে পণ্য উৎপাদন করবে। এমনকি তারা রফতানিও করতে পারবে। বুধবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবে শ্রমিক পাঠানোর বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। 
সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, সৌদি বাদশাকে বলেছি, আমরা এখন দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো।
নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নারী শ্রমিকরা সঙ্গে স্বামী বা পিতাকে নিয়ে যেতে পারবেন। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। তাছাড়া সৌদি বাদশা জানিয়েছেন, বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে আকামা পরিবর্তন করতে পারবে।

সৌদি আরবের নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশ অংশ নেবে কি-না? এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আরব বসন্তের নামে মধ্যপ্রচ্যে যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, সৌদি আরবের নেতৃত্বে তা বন্ধ হয়েছিল। তেমনি বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। আমরা তাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ডাকে সাড়া দিয়েছি। এমনকি মক্কা ও মদিনা শরীফের নিরাপত্তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম