
দেশে বর্তমানে ৯২০টি এনজিও কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।
সরকার দলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৯২০টি এনজিও রয়েছে। এর মধ্যে ৭৬৫টি দেশি এবং ১৫৫টি বিদেশি।
সরকার দলীয় আরেক এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধিত স্থানীয়, যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগ হয়েছে ১২ দশমিক ৭২ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরে বিনিয়োগ হয়েছিল ৮ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। বিনিয়োগ বেড়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে একই দলের বিদ্রোহী প্রার্থী থাকায় সহিংসতা: আনিসুল হক
/ইএইচএস/এসটি/








