১৯ জেলায় গ্রেফতার-আটক ৮৭১

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০১৬, ২২:৩০আপডেট : ১৩ জুন ২০১৬, ২২:৩৯

Sharashi-Ovijan-motive গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযানের তৃতীয় দিনে সোমবার ১৯ জেলা থেকে ৮৭১ জনকে গ্রেফতার ও আটক দেখানো হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে ‘জঙ্গি’ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান সারাদেশে ৩২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্তে গ্রেফতারকৃত কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের তদন্ত কর্মকর্তা (ডিআইও) মো. লুতফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে থেকে জেএমবি সদস্যসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন- ২০০৫ সালের ১৭ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়ায় সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি সদস্য জহিরুল আলম ও আন্তজেলা ডাকাত দলের সদস্য ইব্রাহিম মিয়া এবং ৬৩ জন বিভিন্ন মামলার আসামি।
বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের ছয় জেলায় সোমবার সকাল পর্যন্ত ১৪৯  জনকে আটক করেছে পুলিশ।

বরিশাল
বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৪ থানায় ২৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (অপরাধ) আবু সাঈদ।

বরগুনা

বরগুনায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত বরগুনার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বরগুনা সদর উপজেলা থেকে ৬ জন, পাথরঘাটা ১২, বামনায় ৪, বেতাগী ২, আমতলী ৫ এবং তালতলী থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। বরগুনা পুলিশ সুপার কার্যালয়কে সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট
সিলেট সাঁড়াশি অভিযানে এক হিজবুত তাহরীর কর্মীসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (এসবি ডিএসবি) সুজ্ঞান চাকমা বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায় সিলেট জেলায় ২৫ জন এবং সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সেক্রেটারি জামায়াত নেতা অধ্যক্ষ মো. ইসহাক আলীসহ (৪২) ৫ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

কুলাউড়া থানার ওসি শামসুদোহা পিপিএম জামায়াত নেতা ইসহাক আলীসহ অন্যদের আটকের বিষয়টি সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

গাইবান্ধা

গাইবান্ধায় জেএমবির এক সদস্য ও বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান এসব তথ্য জানান।

দিনাজপুর

দিনাজপুরে ৬৬ জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান

গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিশেষ অভিযানে সোমবার দুই জেএমবি সদস্যসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন-ফুলবাড়ী উপজেলার ধুলাকুটি এলাকার কৃষ্ণানন্দ বকসী গ্রামের সুমন পারভেজ (১৯) ও রাজারহাট উপজেলার মল্লিকবেগ এলাকার হাসানুর ওরফে হিমেল ওরফে জাহিদ (২৫)।

পাবনা

পাবনার ১১ থানা এলাকা থেকে পুলিশের সাঁড়াশি অভিযানে এক  জেএমবি সদস্যসহ ৭১ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত পুলিশ তাদের আটক করে।

আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাবনার ডিআই-১ আহসানুল হক এ তথ্য জানান।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ হিজবুত তাহরীরের জেলা প্রধান ওমর ফারুকসহ ৩১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম এসব তথ্য জানান।

বগুড়া

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে জেএমবির তিন জঙ্গি ও জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১শ’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান এসব তথ্য জানান।

জামালপুর

জামালপুরে বিএনপি-জামায়াতের ৩৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে  পুলিশ। জামালপুরের সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া এই তথ্য জানান।

খুলনা

খুলনা মহানগর ও জেলায় পুলিশের অভিযানে জামায়াত শিবিরের ১৬ নেতা কর্মীসহ মোট ১২৪ জনকে গ্রেফতার করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু এসব তথ্য জানান।

যশোর

বিশেষ অভিযানে যশোরে দুই জঙ্গিসহ ৯২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর অভিযানে যশোরের ৯টি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ২০ জন রয়েছেন। যশোরের পুলিশ কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে জানান সারাদেশে ৩২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, তৃতীয় দিনের অভিযানে সারাদেশে ৩২৪৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ৩৪ জঙ্গি রয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ২৫৭৮ জন, অস্ত্রসহ ১৯ জন, মাদকসহ ১৬০ জন এবং অন্যান্য অভিযোগে ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত দুই দিনে গ্রেফতার ৫ হাজার ২৮৭ জনের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ৮৫ জন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। ৫৪ ধারায়ও অনেককে গ্রেফতার করা হয়েছে। সেই হিসাবে গ্রেফতারকৃতদের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ১.৬ শতাংশ। তবে পুলিশ বলছে, এ অভিযানে শুধু জঙ্গি নয়, বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসীদেরও গ্রেফতার করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে সারাদেশ থেকে ৪৮ জঙ্গিসহ দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, অভিযানের প্রথম দিন ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দিন গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে।

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম